Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপহরণ কাণ্ডে গ্রেপ্তার যুবক, উদ্ধার নাবালিকা

এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ দোলুই। উদ্ধার করা হয়েছে নাবালিকাকে।

অপহরণ কাণ্ডে গ্রেপ্তার যুবক, উদ্ধার নাবালিকা
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম সুভাষ দোলুই। উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ তারিখ টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি গাইঘাটা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা। সন্ধ্যায় নাবালিকার মামা গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে অপহরণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ধৃত যুবক ও উদ্ধার হওয়া নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, দু’বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। ভালোবাসার টানেই বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের হাত ধরে পালায় নাবালিকা।
এবিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, ওদের মধ্যে দু’বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল। গাইঘাটা থানার পুলিশ তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ