Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভবানীপুরে কেপমারি, গ্রেপ্তার যুবক

সোনার গয়না কেপমারিতে জড়িত থাকার অভিযোগে কুলতলির এবাদুল গাজিকে গ্রেপ্তার করলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা।  কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এ খবর জানিয়েছেন

ভবানীপুরে কেপমারি, গ্রেপ্তার যুবক
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার গয়না কেপমারিতে জড়িত থাকার অভিযোগে কুলতলির এবাদুল গাজিকে গ্রেপ্তার করলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। 

Advertisement

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এ খবর জানিয়েছেন। গত ১৫ জানুয়ারি বিকালে ৪৮ নম্বর কালীঘাট রোডের বাসিন্দা চন্দ্রিমা সাউকে উপহার হিসাবে সোনা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অভিযুক্ত প্রায় ৮ গ্রাম ওজনের একজোড়া সোনার কানের দুল এবং পেনডেন্ট হাতিয়ে নেয়। লিখিত অভিযোগ পাওয়ার পর ভবানীপুর থানার পাশাপাশি লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নামেন। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে এবাদুলকে চিহ্নিত করেন। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন রাস্তায় আলাপ হওয়ার পর চন্দ্রিমাদেবীকে এবাদুল টোপ দিয়ে বলেছিল, ‘ভবানীপুরের একজন ধনী ব্যক্তি দুঃস্থ, গরিব মানুষকে সোনা-টাকা উপহার হিসাবে দান করছেন। ঘটনাচক্রে ওই ব্যক্তি তার পরিচিত। এবাদুল চন্দ্রিমাদেবীকে এই সোনা উপহার হিসাবে পাইয়ে দিতে পারবে। কিন্তু চন্দ্রিমাদেবীর গায়ে সোনার গয়না থাকলে তিনি উপহার পাবেন না। কারণ, ওই ব্যক্তি শুধু দুঃস্থদেরই উপহার দেন। সরল বিশ্বাসে চন্দ্রিমাদেবী তাঁর কাছে থাকা একজোড়া সোনার কানের দুল এবং পেনডেন্ট খুলে এবাদুলের হাতে দেন। এরপর এবাদুল ওই মহিলাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে কথা বলতে যাচ্ছি বলে চম্পট দেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ