Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরি দেওয়ার নামে ধর্ষণ, ধৃত যুবক

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীর থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া এবং দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

চাকরি দেওয়ার নামে ধর্ষণ, ধৃত যুবক
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীর থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া এবং দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর বয়সি এক যুবতী অভিযোগ করেছেন যে, বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস গ্রামের বাসিন্দা ইনজামামুল ইসলাম নামে এক যুবক তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি ধাপে ধাপে অভিযুক্তের হাতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা তুলে দেন। অভিযোগ, টাকা নেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। যুবতীর দাবি, চাকরির বিষয়টি বারবার জানতে চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যেতেন। ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা যে ক্ষীণ হয়ে পড়ছে, সেটা যুবতী বুঝতে পারেন। এরপরই তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে শনিবার মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মাটিয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ইনজামামুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। যদিও ধৃত যুবক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারিণীর সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ার পর ওই যুবতী নিজের পাওনা টাকা ফেরত চাইছিলেন। সেই নিয়েই তাঁকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ