Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহালায় তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে ধৃত যুবক

বেহালায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মনোজ গায়েন।

বেহালায় তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে ধৃত যুবক
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মনোজ গায়েন। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ। অভিযোগ, হরিদেবপুরের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে মনোজ। গর্ভবতী হয়ে পড়লে জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয় তরুণীর। একইসঙ্গে, ঘনিষ্ঠ মূহূর্তের ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে অভিযোগকারিণীর থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। সম্মানহানির লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ