Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইউটিউবারকে মাদক খাইয়ে যৌন হেনস্তা, গ্রেপ্তার ধৃত যুবক

১৭ বছরের ইউটিউবারকে মাদক খাইয়ে যৌন হেনস্তা। উত্তরপ্রদেশের গোরখপুরের খোরাবার এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত যুবকও একজন ভ্লগার।

ইউটিউবারকে মাদক খাইয়ে যৌন হেনস্তা, গ্রেপ্তার ধৃত যুবক
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ১৭ বছরের ইউটিউবারকে মাদক খাইয়ে যৌন হেনস্তা। উত্তরপ্রদেশের গোরখপুরের খোরাবার এলাকার এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত যুবকও একজন ভ্লগার। বাড়ি রাপ্তিনগর। সম্প্রতি নির্যাতিতার সঙ্গে একটি ভিডিও শ্যুট করেছিল সে। তখন কিশোরীকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ।

Advertisement

১২ জুন সন্ধ্যা নাগাদ গোরখপুরের একটি ক্লাবে ভিডিও শ্যুট করা হয়েছিল। ওইদিন অভিযুক্তের সঙ্গে তাঁর দুই বন্ধুও ছিল। শ্যুটিং শেষ হওয়ার পর অভিযুক্ত যুবক কিশোরীকে মাদক মেশানো ঠান্ডা পানীয় দেয়। তা পান করার পরই জ্ঞান হারায় কিশোরী। এরপর একটি রুমে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করা হয়। ১৯ জুন নির্যাতিতার বাবা পুলিসে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ