Bartaman Logo
৯ জুন, ২০২৬

বারাণসীতে গঙ্গায় বসে মদ্যপান, গ্রেপ্তার যুবক

গঙ্গাবক্ষে নৌকায় বসে বিয়ার পান করছেন দুই যুবক। বারাণসীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। মঙ্গলবার ওই দুই যুবকের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বারাণসীতে গঙ্গায় বসে মদ্যপান, গ্রেপ্তার যুবক
  • ৯ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

বারাণসী: গঙ্গাবক্ষে নৌকায় বসে বিয়ার পান করছেন দুই যুবক। বারাণসীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। মঙ্গলবার ওই দুই যুবকের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ধৃতের নমে অর্জুন রাজভর। তিনি একটি ডেকরেটিং সংস্থায় নৌকা সাজানোর কাজ করেন। বারাণসীর এসিপি গৌরব কুমার বলেন, ‘ভেলুপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। দ্বিতীয় জনকেও শীঘ্র গ্রেপ্তার করা হবে।’ বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, ‘এটা কি নতুন কোনো বিষয়? রাজ্যের সর্বত্র মানুষ মদ খাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর মানসিক চাপে মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। আর সে কারণেই মদ খাওয়া বেড়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ