Bartaman Logo
৯ জুন, ২০২৬

অবতরণের আগেই বিমানের দরজা ধরে টানাটানি, দাবি ভূতে ধরেছে, গ্রেপ্তার যুবক

বিমানের ভিতরেই ভয়ঙ্কর কাণ্ড। বিমান যখন আকাশে তখন হঠাত্ এক যুবক বিমানের  জরুরি দরজা খোলার চেষ্টা করেন।

অবতরণের আগেই বিমানের দরজা ধরে টানাটানি, দাবি ভূতে ধরেছে, গ্রেপ্তার যুবক
  • ২৯ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

বারাণসী, ২৯ মার্চ: বিমানের ভিতরেই ভয়ঙ্কর কাণ্ড। বিমান যখন আকাশে তখন হঠাত্ এক যুবক বিমানের  জরুরি দরজা খোলার চেষ্টা করেন। তাকে বাধা দিতেই সে দাবি করে, তার উপর ভূতে ভর করেছিল। অবতরণের ঠিক আগে এক যাত্রীর এধরনের সন্দেহজনক আচরণে তাজ্জব সবাই। আতঙ্ক ছড়িয়ে পরে সবার মধ্যে।

Advertisement

 বেঙ্গালুরু থেকে বারাণসীগামী  ইন্ডিগো ৬ই-১৮৫  বিমানটি  রাত প্রায় ৮টা ১৫ মিনিটে  উড়ান শুরু করে। ওই বিমানে যাত্রী ছিলেন উত্তরপ্রদেশের মাউ জেলার বাসিন্দা মোহাম্মদ আদনান। উড়ান শুরুর প্রায় ১৫ মিনিটের মধ্যেই তিনি প্রথমবার জরুরি দরজা খোলার চেষ্টা করেন। কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে বিষয়টি লক্ষ্য করে তাঁকে সতর্ক করেন। তখন তিনি সেটিকে  ভুলবশত  হয়েছে বলে জানান। এরপর পুরো যাত্রাপথে তিনি স্বাভাবিক আচরণ করলেও রাত প্রায় ১০টা ২০ মিনিটে, অর্থাৎ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে, আবারও জরুরি দরজা খোলার চেষ্টা করে মোহাম্মদ আদনান । তখন বিমানটি  মাটি থেকে প্রায় ৫০০ ফুট উপরে ছিল। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে অবতরণ বাতিল করেন। ফের পরিস্থিতি  স্বাভাবিক হলে ১০টা ৩৫ নাগাদ বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়।  

অবতরণের পর আদনানকে সঙ্গে সঙ্গে সিআইএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে  তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে আদনান জানায়, সে জানে না কেন এমন আচরণ করেছে। পরে দাবি করেন, তাঁর উপর ভূতে ভর করেছিল। তবে থানায় নিয়ে গিয়ে জেরা করলে সে বলে, গোয়া থেকে ঘুরে ফিরছিল এবং যেই হ্যান্ডেলটি  টানছিলেন সেটি যে জরুরি দরজার অংশ তা সে জানতনা। পুলিশের তরফে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি কতটা সত্যি, এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ