মেষ: উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হতে পারে। আর্থিক দিকটি কমবেশি শুভ। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।
মেষ: উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হতে পারে। আর্থিক দিকটি কমবেশি শুভ। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।
বৃষ: সৃজনশীল কাজকর্মে চমকপ্রদ সাফল্য ও সুনাম বৃদ্ধি। অর্থকড়ি উপার্জন ভালো হবে। দেহে আঘাতযোগ আছে।
মিথুন: কর্মকেন্দ্রিক ব্যস্ততা বাড়বে। শত্রুপক্ষ বিব্রত করার জন্য চেষ্টা করবে। উচ্চশিক্ষা ও গবেষণায় উন্নতি।
কর্কট: যে কোনও কাজকর্মে বাধা থাকবে ও বিলম্বিত অগ্রগতি হবে। আর্থিক ক্ষেত্রে টান থাকতে পারে।
সিংহ: দীর্ঘমেয়াদি সঞ্চয় বা বিমা থেকে ধনাগম যোগ। ব্যবসায়ী ও অধ্যাপকদের পক্ষে দিনটি অনুকূল। চিত্ত চঞ্চল্য।
কন্যা: পারিবারিক ক্ষেত্রে সন্তানের অবভ্য আচরণকে কেন্দ্র করে অশান্তির সম্ভাবনা। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে। কর্মে বিলম্বিত উন্নতি।
তুলা: ব্যবসায়ী ও পেশাদারদের কর্মোন্নতি। কর্মকেন্দ্রিক বিদেশ যাত্রা হতে পারে। অভিনয়শিল্পী, সাহিত্যিকদের শুভ দিন।
বৃশ্চিক: ব্যবসায় কেনাবেচা বাড়ার সঙ্গে লাভ বাড়বে। সন্তান বা স্বামীর সঙ্গে সম্পর্কে শীতলতার যোগ। মনে অস্থিরতা।
ধনু: সৃজনশীল কর্মে বড় সাফল্য ও খ্যাতিলাভ। ছোট আঘাত যোগ থাকায় সতর্ক হন। ব্যবসার নতুন যোগাযোগ থেকে ব্যবসায় উন্নতি।
মকর: গৃহ ও বন্ধুক্ষেত্রে পারস্পরিক মতান্তর ও সমস্যা। আর্থিক দিকটি বলশালী হবে। শরীর দেখে চলুন।
কুম্ভ: কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য । দূর ভ্রমণের পরিকল্পনা না করাই শ্রেয়। আর্থিক দিকটি দুপুর থেকে ভালো থাকবে।
মীন: পুরনো রোগ বৃদ্ধির ফলে দৈহিক ভোগান্তি বাড়বে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা থাকবে। বিদ্যায় মনোযোগের অভাব।