Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কঙ্কালীতলায় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

সাতসকালেই আতঙ্কে কঙ্কালীতলা এলাকার মানুষ। ফের শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে

কঙ্কালীতলায় যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
  • ১৪ আগস্ট, ২০২৬ ১৩:৩০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : সাতসকালেই  আতঙ্কে কঙ্কালীতলা এলাকার মানুষ।  ফের শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা এলাকায় এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কঙ্কালীতলার কোপাই নদী সংলগ্ন ড্যাম যাওয়ার রাস্তায়। এখনও পর্যন্ত যুবতীর নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পাথরঘাটা থেকে কোপাই নদী ড্যাম যাওয়ার রাস্তা দিয়ে কাজ করতে যাচ্ছিলেন বেশ কয়েকজন স্থানীয় মানুষ। ঠিক সেই সময়ে তাঁদের নজরে আসে সেখানকার একটি গাছে এক যুবতীর ঝুলন্ত দেহ। এরপর দেরি না করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। এরপর তাঁরা দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহাকুমা হাসপাতালে পাঠায়। দেহ উদ্ধার হতেই এটি পরিকল্পিত খুন, নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ