Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

পুলিশের দ্বারস্থ মুম্বইয়ের বিক্ষোভে ‘ভাইরাল’ তরুণী

গত ২২ জুলাই মুম্বইয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় পুলিশ ভ্যানের সামনে রুখে দাঁড়ান এক তরুণী।

পুলিশের দ্বারস্থ মুম্বইয়ের বিক্ষোভে ‘ভাইরাল’ তরুণী
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গত ২২ জুলাই মুম্বইয়ে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় পুলিশ ভ্যানের সামনে রুখে দাঁড়ান এক তরুণী। বৃষ্টির মধ্যে পুলিশ ভ্যানের সামনে হুডি পরে দাঁড়িয়ে পড়া ওই তরুণীর নাম রিয়া আহির। তাঁর ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসাবে পরিচিত হয়ে ওঠেন পেশায় মডেল রিয়া। আর এরপর থেকে প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। সেই সঙ্গে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে তাঁকে। লাগাতার এই আক্রমণের মুখে পড়ে পুলিশের দ্বারস্থ হলেন এই প্রতিবাদী তরুণী। রিয়ার অভিযোগ, তাঁর ছবি নিয়ে ভিডিয়ো তৈরি করা হচ্ছে। অশ্লীল ও অবমাননাকর ভাষা ব্যবহার করে সেগুলি পোস্ট করা হচ্ছে। প্রমাণ হিসেবে সেই ভিডিয়ো ও ছবি পুলিশকে জমা দিয়েছেন তিনি। ২২ জুলাইয়ের ওই প্রতিবাদ সম্পর্কে  রিয়া জানিয়েছেন, পুলিশ ভ্যানের ভিতর তিনি বেশ কয়েকজন মহিলাকে দেখেছিলেন। তাঁদের নামিয়ে দেওয়ার জন্য প্রথমে তিনি পুলিশের কাছে আবেদন করেন। কিন্তু পুলিশ কর্ণপাত করেনি। তাই তিনি ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ