Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসনের ছাদ থেকে পড়ে যুবতীর রহস্যমৃত্যু

সোদপুরে আবাসনের ছাদ থেকে পড়ে যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌসুমি নাইয়া (২৮)।

আবাসনের ছাদ থেকে পড়ে যুবতীর রহস্যমৃত্যু
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোদপুরে আবাসনের ছাদ থেকে পড়ে যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌসুমি নাইয়া (২৮)। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা জানতে খড়দহ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌসুমি সোদপুর রাসমণি ঘাট এলাকার একটি ছ’তলা আবাসনের বাসিন্দা ছিলেন। তিনি বাবা ও মায়ের সঙ্গে থাকতেন। স্থানীয় বাসিন্দা অজিত সাহা বলেন, আচমকা জোরালো আওয়াজ পেয়ে ছুটে যায়। দেখি ওই যুবতী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আমরা দ্রুত তাঁকে তুলে টোটোয় হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। অপর বাসিন্দা পিন্টু হালদার বলেন, মৌসুমিদেবী ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন। আচমকা নীচে কাউকে ডাকতে গিয়ে পড়ে যান। তবে মৃতার পরিবার সূত্রে পুলিশ জেনেছে, ওই যুবতী আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ