Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকের গেস্ট হাউসে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

আত্মীয়া ও বন্ধুদের সঙ্গে গেস্ট হাউসে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর।

সল্টলেকের গেস্ট হাউসে তরুণীর অস্বাভাবিক মৃত্যু
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আত্মীয়া ও বন্ধুদের সঙ্গে গেস্ট হাউসে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। জখম অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বয়স ১৯ বছর। আসল বাড়ি সন্দেশখালি এলাকায়। থাকতেন কলকাতার চিৎপুরে। সোমবার রাতে তাঁরা কয়েকজন মিলে সল্টলেকের বি সি ব্লকে একটি গেস্ট হাউস বুকিং করেছিলেন। মৃতা তরুণী তাঁরই এক আত্মীয়া এবং আরও দু‌ই বন্ধু মিলে ওই গেস্ট হাউসে এসে উঠেছিলেন।

Advertisement

গভীর রাতে পুলিশ খবর পায়, গেস্ট হাউস চত্বরে এক তরুণী পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, জখম অবস্থায় তিনি পড়ে রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ অপর এক আত্মীয়া তরুণী সহ দুই বন্ধুকে জেরা করে। এক পুলিশ অফিসার বলেন, জেরায় তাঁরা জানিয়েছেন, সকলেই মত্ত অবস্থায় ছিলেন। গেস্ট হাউসের মধ্যে একটি আমগাছ রয়েছে। গভীর রাতে ওই তরুণী সেই গাছে উঠে পড়েছিলেন। গাছ থেকে নীচে পড়ে গুরুতর জখম হন। তাতেই মৃত্যু। খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃতার পরিবারের লোকজনও বিধাননগর উত্তর থানায় আসেন। তবে, বিকেল পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু বলে অনুমান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ