Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বচসার জেরে লোকাল ট্রেনে খুন হলেন তরুণ অধ্যাপক, ধৃত অভিযুক্ত

ট্রেন থেকে নামার সময় সামান্য কথা কাটাকাটি হয়েছিল সহযাত্রীর সঙ্গে। আর তার জেরেই খুন হলেন এক অধ্যাপক।

বচসার জেরে লোকাল ট্রেনে খুন হলেন তরুণ অধ্যাপক, ধৃত অভিযুক্ত
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

মুম্বই, ২৫ জানুয়ারি: ট্রেন থেকে নামার সময় সামান্য কথা কাটাকাটি হয়েছিল সহযাত্রীর সঙ্গে। আর তার জেরেই খুন হলেন এক অধ্যাপক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে। মৃত ব্যক্তির নাম অলোক কুমার সিং (৩৩)। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও মুম্বইতে থাকতেন। পড়াতেন একটি বেসরকারি কলেজে। ট্রেনের কামরায় তাঁকে এলোপাথাড়ি কোপায় অন্য এক সহযাত্রী।

Advertisement

জানা গিয়েছে, গতকাল লোকাল ট্রেনে করে ফিরছিলেন ওই অধ্যাপক। সঙ্গে স্ত্রী ছিলেন। ট্রেন মালাড স্টেশনে ঢোকার সময় ঘটে বিপত্তি। এক সহযাত্রীর সঙ্গে তাঁর বচসা বাধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বচসার সময় অলোককে খুনের হুমকি দিচ্ছিল অভিযুক্ত ওমকার সিন্ডে। আচমকাই ছুরি দিয়ে কোপাতে শুরু করে সে। ট্রেন স্টেশনে থামতেই অভিযুক্ত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় অলোককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ নম্বর ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ