Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

রিল তৈরির নেশায় যুবককে খুন, দুই নাবালিকা আটক

রিল তৈরির নেশায় যুবককে খুন। উত্তরপ্রদেশের ঘটনায় দুই নাবালিকাকে আটক করেছে পুলিস। মৃত যুবক সাদাব, বেঙ্গালুরুর বাসিন্দা। উত্তরপ্রদেশের বাহারাইচের নাগাউর এলাকার এক গ্রামে আত্মীয়ের বাড়ি এসেছিলেন।

রিল তৈরির নেশায় যুবককে খুন, দুই নাবালিকা আটক
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাহারাইচ (উত্তরপ্রদেশ): রিল তৈরির নেশায় যুবককে খুন। উত্তরপ্রদেশের ঘটনায় দুই নাবালিকাকে আটক করেছে পুলিস। মৃত যুবক সাদাব, বেঙ্গালুরুর বাসিন্দা। উত্তরপ্রদেশের বাহারাইচের নাগাউর এলাকার এক গ্রামে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। গত ২০জুন সেখান থেকেই নিখোঁজ হন। দুদিন পর গ্রামের বাইরে এক বাগানে তাঁর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিস। জানা গিয়েছে, যুবকের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে গ্রামের দুই নাবালিকাকে আটক করে পুলিস। জেরার মুখে অপরাধ স্বীকার করে ওই দু’জন। পুলিসের দাবি, রিল তৈরির নেশায় এমনটা করেছে দুই নাবালিকা। মৃত সাদাবের দামি আইফোন হাতানোই ছিল আসল উদ্দেশ্য। ঘটনার দিন রিল তৈরির লোভ দেখিয়ে সাদাবকে গ্রামের বাইরে নিয়ে যায় অভিযুক্ত দুই নাবালিকা। আচমকা দুজনে মিলে হামলা চালায়। প্রথমে ছুরি দিয়ে গলা কাটে। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে সাদাবের মাথা থেঁতলে দেয়। এরপর আইফোন হাতিয়ে চম্পট দেয়। ঘটনা জেনে এলাকা থেকে পালানোর চেষ্টা করে দুই নাবালিকার পরিবার। খুনের অস্ত্র লুকিয়ে রাখে অন্য এক পরিচিত। সবাইকেই আটক করেছে পুলিস। জানা গিয়েছে, দুই নাবালিকা সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। দুই নাবালিকাকে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ