Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবক নিখোঁজ, বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি

দক্ষিণেশ্বরে নিখোঁজ যুবক সমীরণ রায়ের মোবাইল থেকে ১ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়ুন।

যুবক নিখোঁজ, বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে নিখোঁজ দক্ষিণেশ্বরের যুবক। নাম সমীরণ রায়। অভিযোগ, ওই যুবকের মোবাইল থেকে তাঁর বাবার নম্বরে ফোন করে ১ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। সমীরণের পরিবার বুধবার দক্ষিণেশ্বর থানার দারস্থ হয়েছে। যুবককে অপহরণ করা হয়েছে, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করা হয়েছে। মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ তদন্ত চালাচ্ছে। দক্ষিণেশ্বরের ৩/২ এ সি সরকার রোডের বাসিন্দা স্বপন রায়। বৃদ্ধ স্বপনবাবু ও তাঁর স্ত্রী অসুস্থ। দুই ছেলের মধ্যে বড়ো সমীরণ রায়। ৩৫ বছর বয়সি যুবক ৩১ মে দুপুর ১২টা নাগাদ বর্ধমান যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তাঁর আর খোঁজ মেলেনি। মাঝে স্বপনবাবুর ফোনে সমীরণের মোবাইল থেকে কল করা হয়েছিল। অন্য এক ব্যক্তি স্বপনবাবুর সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি জানান, সমীরণকে অপহরণ করা হয়েছে। ১ লক্ষ টাকা মুক্তিপণ দিলে তবে তাঁকে ছাড়া হবে। অথই জলে পড়েন ওই বৃদ্ধ ও তাঁর পরিবার। শেষমেশ বুধবার তিনি দক্ষিণেশ্বর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। স্বপনবাবু বলেন, ছেলে কাজের জন্য বর্ধমান গিয়েছিল। আর বাড়ি ফেরেনি। পরে ছেলের ফোন থেকে আমার মোবাইলে ফোন করে এক ব্যক্তি ১ লক্ষ টাকা মুক্তিপণ চায়। পরে মোবাইল বন্ধ হয়ে যায়। বাড়িতে আমি ও আমার স্ত্রী অসুস্থ। ছোটো ছেলে বাড়িতে রয়েছে। আমরা ভয়ঙ্কর দুশ্চিন্তায় রয়েছি। বড়ো ছেলের মাথার একটু সমস্যাও রয়েছে। কেন আমার ছেলেকে কেউ অপহরণ করবে কিছুই বুঝতে পারছি না। আমি চাই, পুলিশ কিছু ব্যবস্থা করুক। তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন, এটি অপহরণ না কি যুবক আত্মগোপন করে কাউকে দিয়ে টাকার জন্য ফোন করাচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ