Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

শাশুড়িকে বিয়ে যুবকের, শোরগোল

শাশুড়িকে বিয়ে করলেন জামাই। উত্তরপ্রদেশের কানপুরে সেই বিয়ের ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

শাশুড়িকে বিয়ে যুবকের, শোরগোল
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানপুর: শাশুড়িকে বিয়ে করলেন জামাই। উত্তরপ্রদেশের কানপুরে সেই বিয়ের ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেখানে ওই যুবক ও তাঁর শাশুড়িকে একে অপরের গলায় মালা পরাতে দেখা গিয়েছে। আদালতে গিয়ে আইনি বিয়েও সারেন তাঁরা। তাঁদের হাতে বিয়ের শংসাপত্রও দেখা গিয়েছে। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই যুবকের। সম্পর্ক নিয়ে কোনো আপত্তি করেননি যুবকের স্ত্রীও। ফলে স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই যুবক। তারপর শাশুড়িকে বিয়ে করলেন তিনি। এই বিষয়ে নবদম্পতির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ