Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্রিন কার্ডের আবেদন জানাতে হলে ছাড়তে হবে আমেরিকা

এইচ ১ বি ভিসা নিয়ে এমনিতেই নাজেহাল মার্কিন মুলুকে থাকা ভিনদেশের লোকজন। এরইমাঝে গ্রিন কার্ডের আবেদনের ক্ষেত্রে নয়া নিয়ম আনল ট্রাম্প প্রশাসন।

গ্রিন কার্ডের আবেদন জানাতে হলে ছাড়তে হবে আমেরিকা
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: এইচ ১ বি ভিসা নিয়ে এমনিতেই নাজেহাল মার্কিন মুলুকে থাকা ভিনদেশের লোকজন। এরইমাঝে গ্রিন কার্ডের আবেদনের ক্ষেত্রে নয়া নিয়ম আনল ট্রাম্প প্রশাসন। আমেরিকায় পাকাপাকিভাবে থাকতে গেলে অর্থাৎ গ্রিন কার্ড পেতে এবার নিজেদের দেশে ফিরতে হবে অভিবাসীদের। তারপর সেখান থেকেই আবেদন জানাতে হবে। অর্থাৎ গ্রিন কার্ডের আবেদন করতে হলে আগে আমেরিকা ছাড়তে হবে। শুক্রবার এমনই জানিয়েছে আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর। এদিন এক বিবৃতিতে সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্র জ্যাক কাহলার জানান, সমস্ত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেই এই নয়া নিয়ম প্রযোজ্য। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে ছাড় পাওয়া যাবে। নতুন নিয়মে আইন মেনে আরও নিখুঁতভাবে কাজ করা যাবে। আগে যে সমস্ত ত্রুটি ছিল, তা অনেকটাই এড়ানো যাবে। অনেক ক্ষেত্রে কোনো বিদেশির গ্রিন কার্ডের আবেদন বাতিল হলে সমস্যা দেখা দেয়। অনুমতি না পেয়ে তাঁরা আত্মগোপন করেন বা অবৈধভাবে আমেরিকায় থেকে যান। পরে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে বহিষ্কার করতে হয়। নয়া নিয়মে আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরতে হবে এবং আবেদন জানাতে হবে। তাই অবৈধ অভিবাসীদের খোঁজার ঝক্কি কমবে।

Advertisement

প্রসঙ্গত, আমেরিকায় অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে ‘অ্যাডজাস্টমেন্ট অব স্টেটাস’ নামে বিশেষ প্রক্রিয়া রয়েছে। এবার নতুন নিয়ম জারি হওয়ার ফলে বিপাকে পড়তে পারেন অসংখ্য ভিনদেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ