Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যের হার্ট-সুগারের জাল ওষুধও এবার বাংলায়

জাল ওষুধেও ডাবল ইঞ্জিন কানেকশন! বিহার থেকে ব্লাড প্রেশারের প্রায় ২ কোটি টাকার জাল ওষুধ ঢুকেছে রাজ্য

যোগীরাজ্যের হার্ট-সুগারের জাল ওষুধও এবার বাংলায়
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: জাল ওষুধেও ডাবল ইঞ্জিন কানেকশন! বিহার থেকে ব্লাড প্রেশারের প্রায় ২ কোটি টাকার জাল ওষুধ ঢুকেছে রাজ্য। হাওড়া থেকে এই সূত্রে বাবলু মান্না নামে এক বিক্রেতাকে গ্রেপ্তারের পর ২৫ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে পানিহাটিতে উদ্ধার হওয়া ৪ লক্ষ টাকার তিন ধরনের ব্লাড প্রেশারের ওষুধও। কিন্তু এখানেই যবনিকা পতন হয়নি। সামনে এসেছে যোগীরাজ্যের যোগ। একটি জনপ্রিয় অনলাইন ফার্মাসির ওষুধ নিয়ে প্রচুর অভিযোগ এসেছিল ড্রাগ কন্ট্রোলে। উদ্বেগ বাড়ছিল আধিকারিকদের। তারই শিকড় পর্যন্ত পৌঁছতে মঙ্গলবার মূল ওষুধ কোম্পানির কর্মীদের ক্রেতা সাজিয়ে আগরপাড়ায় সেই ই-ফার্মাসির গোডাউনে হানা দেন তাঁরা। সেখান থেকে উদ্ধার হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের হার্ট অ্যাটাক এবং সুগারের ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে মূল ওষুধ কোম্পানি জানিয়ে দিয়েছে, সবটাই জাল! ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের প্রশ্নের মুখে ওই ফার্মাসির কর্মীরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের লখনউ থেকে তাঁরা ওই ওষুধ কিনেছেন। এরপরই উত্তরপ্রদেশ ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে রাজ্য। তাদের মারফত চিঠি পাঠানো হয় লখনউয়ের এক ওষুধ ব্যবসায়ীকে। তিনি অবশ্য বল ঠেলেছেন পুদুচেরির ব্যবসায়ীর দিকে। অর্থাৎ, বিহার-উত্তরপ্রদেশের জাল ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। আর ফল ভুগছে বাংলার মানুষ। ড্রাগ কন্ট্রোল সূত্রে আরও জানা গিয়েছে, একটি জনপ্রিয় ব্যান্ডের জাল ট্যাবলেট লখনউয়ের ওই ঠিকানা থেকে আগে বাংলায় সরবরাহ হয়েছিল। সেই কেসেরও তদন্ত চলছে। রাজ্যের ওষুধ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিডিএ’র মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী বলেন, ‘এই চক্রে আমাদের কেউ জড়িত থাকলে সদস্যপদ বাতিল হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ