Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক যোগ দিবসে হাওড়া ব্রিজে হবে যোগাসন

কলকাতার প্রবেশদ্বার বললে সবার আগে সকলের মনে আসে হাওড়া ব্রিজের কথা। হুগলি নদীর উপর থাকা এই ঐতিহ্যবাহী ক্যান্টিলিভার সেতু কলকাতা ও হাওড়াকে শুধু যুক্ত করেনি, যুগের পর যুগ বাংলার অন্যতম পরিচয় প্রতীক বা ল্যান্ড মার্ক হিসেবেও পরিচিত।

আন্তর্জাতিক যোগ দিবসে হাওড়া ব্রিজে হবে যোগাসন
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কলকাতার প্রবেশদ্বার বললে সবার আগে সকলের মনে আসে হাওড়া ব্রিজের কথা। হুগলি নদীর উপর থাকা এই ঐতিহ্যবাহী ক্যান্টিলিভার সেতু কলকাতা ও হাওড়াকে শুধু যুক্ত করেনি, যুগের পর যুগ বাংলার অন্যতম পরিচয় প্রতীক বা ল্যান্ড মার্ক হিসেবেও পরিচিত। দৈনিক প্রায় ৮০ হাজার যানবাহন ও ১০ লক্ষ মানুষ যাতায়াত করে। এ হেন ঐতিহাসিক সেতুর সঙ্গে এবার নাম জুড়তে চলেছে ভারতীয় প্রাচীন যোগ সংস্কৃতির।

Advertisement

১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার ‘গঙ্গা যোগা করিডর’ থিমে হাওড়া ব্রিজের উপর আয়োজন করা হচ্ছে বিশেষ যোগাসন কর্মসূচি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্রিজের এক পাশের ফুটপাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। একদিকে গঙ্গা, অন্যদিকে হাওড়া ব্রিজ তার মধ্যিখানে ভারতের আদি যোগ সংস্কৃতির বার্তা দিতে পালন করা হবে কর্মসূচি। সে সময় সেতুর উপর দিয়ে যাঁরা যাতায়াত করবেন সেই হাজার হাজার মানুষ এই বিশেষ কর্মসূচি প্রত্যক্ষ করবেন। প্রশাসনিক আধিকারিকদের একাংশের মতে, দেশের অন্যতম ব্যস্ততম সেতুর উপর এমন উদ্যোগ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনে নয়া মাত্রা যোগ করবে। কর্মসূচির প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার হাওড়া ব্রিজ পরিদর্শনে যান জেলাশাসক সহ জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। সোমবার ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকতে চলেছে বঙ্গের গর্ব হাওড়া ব্রিজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ