Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

যোগ দিবস: মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের আয়ুষ সচিবের

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে ২০ জুন শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে দিনটি পালিত হবে, কোথায়, কী কর্মসূচি নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এদিন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় আয়ুষ সচিব রাজেশ কোটেচা।

যোগ দিবস: মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের আয়ুষ সচিবের
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে ২০ জুন শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে দিনটি পালিত হবে, কোথায়, কী কর্মসূচি নেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এদিন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় আয়ুষ সচিব রাজেশ কোটেচা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহ রাজ্য প্রশাসনের একাধিক দপ্তরের পদাধিকারীরা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় আয়ুষ সচিব বলেন, প্রাথমিক স্তরের কথাবার্তা হয়েছে। কোন কোন জায়গায় কী ধরনের কর্মসূচি পালিত হবে, তার একটি সূচি তৈরি হয়েছে। তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে দেখতে মূল অনুষ্ঠানের কয়েকদিন আগে শহরে আসবেন কেন্দ্রীয় সচিব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ