নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় গেমসে যোগাসনে বাংলার জয়জয়কার। মঙ্গলবার তিনটি সোনা ও একটি রুপো জমা পড়ল বাংলার ঘরে। ঋতু মণ্ডল, সর্বশ্রী মণ্ডল ও শিল্পা দাস সেরার মুকুট জেতেন। অল্পের জন্য সোনা হাতছাড়া হয় সাথী মণ্ডলের। সবমিলিয়ে যোগাসনের সব ইভেন্টেই দাপট দেখাল বাংলা। অন্যদিকে, দিল্লিকে ১৭-৪ পয়েন্টে হারিয়ে লন বোলিংয়ের ফাইনালে পৌঁছল দল। ব্যক্তিগত বিভাগেও শিরোপার হাতছানি বাংলার সামনে। মহিলাদের হকিতে ওড়িশাকে ১-০ গোলে হারায় বাংলা। তবে ফুটবলে আশা জাগিয়েও ব্যর্থ মহিলা দল। মঙ্গলবার হরিয়ানার কাছে ১-৪ ব্যবধানে হারল তারা। চলতি মরশুমে সন্তোষ ট্রফি ছাড়াও জুনিয়র ফুটবলে ট্রফি এসেছে বাংলায়। মহিলা দলের সাফল্য নিয়েও আশাবাদী ছিলেন আইএফএ কর্তারা। কিন্তু শেষ চারেই লড়াই শেষ বাংলার। তিরন্দাজির রিকার্ভে জুয়েল সরকার ফাইনালে পৌঁছন। সোনা জিততে মরিয়া তিনি।



