Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যুগ্ম-সচিব পদে নির্বাচন ১ মার্চ  

যুগ্ম-সচিব পদে নির্বাচন ১ মার্চ
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুগ্মসচিব নিয়োগের জন্য ১ মার্চ বিশেষ সাধারণ সভা ডাকল বিসিসিআই। এই পদে ছিলেন দেবজিৎ সাইকিয়া। তিনি জয় শাহর জায়গায় সচিব হয়েছেন। তাই যুগ্মসচিব পদে হবে নির্বাচন। পূর্বাঞ্চল থেকে অভিষেক ডালমিয়ার নাম ভাসছে। তিনি এখন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য। দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনে আছেন। সিএবি থেকে নাম প্রস্তাব করলে তবেই যুগ্মসচিব পদে মনোনয়ন দিতে পারবেন অভিষেক। তাই সিএবি’র অ্যাপেক্স কাউন্সিল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। এর পিছনে আগামী বছর বাংলার ক্রিকেট সংস্থার নির্বাচনের অঙ্কও রয়েছে। কুলিং অফ পিরিয়ড শেষ করে লড়াই করার সুযোগ পাবেন জুনিয়র ডালমিয়া। তাঁকে যদি বোর্ডের যুগ্মসচিব পদে মনোনয়ন দেওয়া হয়, তাহলে সিএবি নির্বাচনে গাঙ্গুলি পরিবারের পথ অনেকটাই মসৃণ হবে বলে মত ওয়াকিবহাল মহলের। তবে শুধু পূর্বাঞ্চল নয়, উত্তরাঞ্চল থেকে অরুণ জেটলির পুত্র রোহন এবং পশ্চিমাঞ্চলের সঞ্জয় নায়েকের নামও যুগ্মসচিব পদের জন্য আলোচনায় রয়েছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই দেখার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ