মেখলিগঞ্জে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। জলঢাকা নদীতে সংরক্ষিত ও অসংরক্ষিত দু'জায়গাতেই হলুদ সতর্কতা জারি। গজলডোবার তিস্তা ব্যারেজ ও কালীঝোরা দু'জায়গা থেকেই জল থেকেই দফায় দফায় জল ছাড়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৬০ মিমি বৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে। জলপাইগুড়ি ও হাসিমারায় বৃষ্টি হয়েছে ৫৩ মিমি। শিলিগুড়ি ও বানারহাটে বৃষ্টি হয়েছে ৮ মিমি। মাথাভাঙা ও তুফানগঞ্জে শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৬ মিমি। কোচবিহার শহরে বৃষ্টি হয়েছে ২৯ মিমি।


