Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

যাবতীয় জল্পনার অবসান! নতুন অধিনায়কের নাম জানাল আরসিবি

যাবতীয় জল্পনার অবসান! নতুন অধিনায়কের নাম জানাল আরসিবি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি: আইপিএল-এর নিলাম শেষ হওয়ার পর থেকেই জোর জল্পনা চলছিল। বিরাট ফের ‘কিং’ হিসেবে আরসিবি-র ব্যাটন সামলাতে পারেন বলেও আলোচনা শুরু হয়েছিল। এছাড়াও, নাম উঠে আসছিল রজত পাতিদার, ভুবনেশ্বর কুমারেরও। অবশেষে সিদ্ধান্তে সিলমোহর দিল আরসিবি ম্যানেজমেন্ট। বিরাট কোহলি নন। ২০২৫ আইপিএল-এ আরসিবি-র অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব সামলাবেন রজত পাতিদারই।
Advertisement
রজত ২০২১ সাল থেকে আরসিবির স্কোয়াডে রয়েছেন। নভেম্বরে মেগা নিলামের আগে যে ৩ জন খেলোয়াড়কে রিটেইন করা হয়েছিল, সেই তালিকায় ছিলেন তিনিও। সম্প্রতি, ২০২৪-২৫ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। ফলে এই বিষয়ে পাতিদার যে অনভিজ্ঞ তা কিন্তু বলা চলে না।
যদিও অধিকাংশ আরসিবিয়ানরা কিন্তু অধিনায়ক হিসেবে চাইছিলেন বিরাট কোহলিকেই। তবে, ম্যানেজমেন্ট সূত্রে খবর, অধিনায়ক হতে রাজি হননি কিং কোহলি। ফলে সেই দায়িত্ব গিয়েছে পাতিদারের উপরে। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভবিষ্যতের কথা ভেবেই হয়তো সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে আরসিবি কর্তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ