Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২৯তম রাজ্য যাত্রা উৎসবের সমাপ্তি

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির উদ্যোগে চলা ২৯তম যাত্রা উৎসব শেষ হল বৃহস্পতিবার।

২৯তম রাজ্য যাত্রা উৎসবের সমাপ্তি
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির উদ্যোগে চলা ২৯তম যাত্রা উৎসব শেষ হল বৃহস্পতিবার। বাগবাজার যাত্রা মঞ্চে পালাকার ও নির্দেশক মঞ্জিল বন্দ্যোপাধ্যায়ের ‘আমি তালপাতার সেপাই’ পালা দিয়ে শেষ হয় উৎসব। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি গৌতম নন্দী ও সম্পাদক কনক ভট্টাচার্য জানান, ‘৩৫ দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছিল ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার  বারাসতের কাছারি ময়দানে। চলেছে এক ফেব্রুয়ারি পর্যন্ত। দুই থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রসদনে। পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত উৎসব চলেছে বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। প্রতিদিন হয়েছে প্রদর্শনী ও আলোচনা সভা প্রভৃতি।’

Advertisement

আকাদেমি সূত্রে জানা গিয়েছে, বাগবাজারে একমাসব্যাপী যাত্রা উৎসবে টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার। এই বিষয়ে যাত্রা সংগঠনগুলির কর্মকর্তাদের বক্তব্য, বুধবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন আকাদেমির সহ সভাপতি ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি প্রযোজকদের হাতে স্মারক ও উপহার তুলে দেন। পাশাপাশি বক্তব্যের মধ্য দিয়ে এই শিল্প কীভাবে গ্রামবাংলায় মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেই বিষয়টি নিয়েও সবিস্তারে ব্যাখ্যা দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রা জগতের দিকপাল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement
সম্পর্কিত সংবাদ