Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বার্সেলোনার জয়ের দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন ইয়ামাল

পেনাল্টি থেকে নেওয়া শট জালে আছড়ে পড়তেই কোনওরকম সেলিব্রেশন করলেন না লামিলে ইয়ামাল। সঙ্গে সঙ্গে বাঁ পা ধরে মাটিয়ে লুটিয়ে পড়লেন। বাকি ফুটবলাররা তখন উচ্ছ্বাস থামিয়ে ডাগ-আউটে টিম ডাক্তারের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত।

বার্সেলোনার জয়ের দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন ইয়ামাল
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

বার্সেলোনা- ১    :    সেলতা ভিগো- ০

Advertisement

বার্সেলোনা: পেনাল্টি থেকে নেওয়া শট জালে আছড়ে পড়তেই কোনওরকম সেলিব্রেশন করলেন না লামিলে ইয়ামাল। সঙ্গে সঙ্গে বাঁ পা ধরে মাটিয়ে লুটিয়ে পড়লেন। বাকি ফুটবলাররা তখন উচ্ছ্বাস থামিয়ে ডাগ-আউটে টিম ডাক্তারের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত। প্রায় মিনিট পাঁচেক মাঠেই প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ালেন ইয়ামাল। তবে চোখেমুখে তখন একরাশ উদ্বেগ। খোড়াতে খোড়াতেই মাঠ ছাড়লেন। কোচ হান্স ফ্লিকও এগিয়ে এসে সান্ত্বনা দিলেন তরুণ ফুটবলারকে। ম্যাচে ফের বল গড়াল। ঘরের মাঠে সেলতা ভিগোকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। সেই সুবাদে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল হান্স ফ্লিকের ছেলেরা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে তারা। তবে জয়ের দিনেও ইয়ামালের চোট চিন্তা বাড়াল গোটা শিবিরে। সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ে টান ধরায় মরশুমের বাকি ম্যাচগুলি আর মাঠে নামা হবে না এই তরুণ স্প্যানিশ উইঙ্গারের। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আপাতত তাঁর চোটের উপর কড়া নজর রাখছে স্পেন কোচ লুই ডে লা ফুয়েন্তে।
শুধু ইয়ামাল নয়, বুধবার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন জো কানসেলো। ম্যাচের ২৪ মিনিটে পেশিতে টান ধরে এই পর্তুগিজ উইং-ব্যাকের। ম্যাচ শেষে দুই ফুটবলারের চোট প্রসঙ্গে কোচ ফ্লিক জানান, ‘ইয়ামালকে খুবই হতাশ দেখাল। ওর চোট কতটা গুরুতর, তা এই মুহূর্তে বলা মুশকিল। পরীক্ষার পর গোটা চিত্রটা পরিষ্কার হবে। কানসেলোর ক্ষেত্রেও তাই। আশা করছি, দু’জনেই দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ