এবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা-সহ মোট চারজনের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে বারুইপুর বিজেপির ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে। বারুইপুরের সূর্যপুরের ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচারের অভিযোগ তুলেছে বিজেপি। এই মর্মে আজ, মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিও জানানো হয়েছে।



