Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বেলডাঙায় এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

বেলডাঙায় এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় ওই বালিকার ক্ষতবিক্ষত দেহ।

বেলডাঙায় এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে
  • ২৭ জুন, ২০২৬ ১৯:২১
Prefer us on Google

বেলডাঙায় এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় ওই বালিকার ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম করবি (১৭)। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ খুনের তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সেসময় তার উপর আক্রমণ চলে বলেই মনে করছে পুলিশ। তবে কি কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকা খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ