Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

অবশেষে ছাড়পত্র ভাইজানের সিনেমাকে, চিন্তামুক্ত সলমন

স্বস্তি পেলেন অভিনেতা সলমন খান। চিন্তামুক্ত হলেন তিনি। জট কেটেছে। অবশেষে সরকারের তরফে ছাড়পত্র পেয়েছে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি।

অবশেষে ছাড়পত্র ভাইজানের সিনেমাকে, চিন্তামুক্ত সলমন
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

  স্বস্তি পেলেন অভিনেতা সলমন খান। চিন্তামুক্ত হলেন তিনি। জট কেটেছে। অবশেষে সরকারের তরফে ছাড়পত্র পেয়েছে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি। ২০২০ সালে গলওয়ানে ভারত ও চীনের সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। তা ঘিরেই আপত্তি জানিয়েছিল বিদেশ মন্ত্রক। সেন্সর বোর্ডেও দীর্ঘদিন আটকে ছিল এই সিনেমা। এর জেরে ছবির মুক্তি ঘিরেও সংশয় তৈরি হয় নানা মহলে। প্রথমে ‘ব্যাটল অব গলওয়ান’ নামে ছবিটি মুক্তির কথা ভাবা হলেও কেন্দ্রের নির্দেশে নাম বদল করা হয়। একাধিক কাটছাঁট করে জমা দেওয়া হয়েছিল সিনেমাটি। তবে তা আদৌ সরকারের তরফে ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। অবশেষে সরকার অনুমতি দিয়েছে। সলমন চাইছেন, দীপাবলির মরশুমের পরে ১৩ নভেম্বর ছবিটি মুক্তি পাক। কারণ সেই সময় উৎসবের মেজাজে থাকেন দর্শক। যদিও সলমনের সেই ইচ্ছাপূরণ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ সরকারের অনুমতি পেলেও এখনও সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র পায়নি ছবিটি। তা না পেলে ছবিটি মুক্তি পাবে ভারতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ