Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেইমারের মত তারকাকে ছাড়া বিশ্বকাপ ভাবা যায় না: এমবাপে

মার্কিন মুলুকে বিশ্বকাপের আসরে ব্রাজিলের হয়ে আদৌ কি নেইমারকে দেখা যাবে? দিন গড়ানোর সঙ্গে সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। ইতিমধ্যেই শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিলের ‘পোস্টার বয়’কে বাদ দিয়েই দল বেছে নেন কোচ কার্লো আনসেলোত্তি।

নেইমারের মত তারকাকে ছাড়া বিশ্বকাপ ভাবা যায় না: এমবাপে
  • ২৭ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিউ ইয়র্ক: মার্কিন মুলুকে বিশ্বকাপের আসরে ব্রাজিলের হয়ে আদৌ কি নেইমারকে দেখা যাবে? দিন গড়ানোর সঙ্গে সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। ইতিমধ্যেই শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিলের ‘পোস্টার বয়’কে বাদ দিয়েই দল বেছে নেন কোচ কার্লো আনসেলোত্তি। সেই সঙ্গে তিনি সাফ জানান, একশো শতাংশ ফিট না হলে নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ। এমন পরিস্থিতিতে ৩৪ বছর বয়সি তারকার হয়ে আসরে নামেন রোমারিও, রোনাল্ডোর মতো প্রাক্তনীরা। এবার ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নেইমারের হয়ে সওয়াল করলেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা সাফ বলেন, ‘বিশ্বকাপ হল তারকাদের জন্য। সেখানে নেইমার না থাকলে আমি অবাক হব। আমার কাছে সে অন্যতম সুপারস্টার। তাই ওকে ছাড়া বিশ্বকাপ ভাবা যায় না। তবে প্রাক্তন কোচ আনসেলোত্তির বিপক্ষে গিয়ে কোনও মন্তব্য করতে পারি না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ