Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার রাত সওয়া ১১টায় এসপ্ল্যানেড থেকে বিশ্বকাপ ক্রিকেট স্পেশাল মেট্রো পরিষেবা

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে আগামী রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ মরণ বাঁচন ম্যাচ। প্রতিযোগিতায় টিকে থাকতে গতবারের জয়ী ভারতীয় ক্রিকেটদলকে ওই ম্যাচে জিততেই হবে

রবিবার রাত সওয়া ১১টায় এসপ্ল্যানেড থেকে বিশ্বকাপ ক্রিকেট স্পেশাল মেট্রো পরিষেবা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে আগামী রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ মরণ বাঁচন ম্যাচ। প্রতিযোগিতায় টিকে থাকতে গতবারের জয়ী ভারতীয় ক্রিকেটদলকে ওই ম্যাচে জিততেই হবে। আয়োজক দেশ হিসেবে প্রথম থেকেই ভারতের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা রয়েছে। লারা-লয়েডের দেশের বর্তমান প্রজন্মের বিরুদ্ধে সূর্যকুমারের দল নামছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সাপ্তাহিক ছুটির দিনে এই হাই-টেনশন ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্তাদের দাবি, ১ মার্চের ম্যাচে দর্শকাসন কানায় কানায় পূর্ণ থাকবে। ম্যাচ শেষে বিরাট সংখ্যক ক্রিকেটপ্রেমীর বাড়ি ফেরা নিশ্চিত করতে স্পেশাল মেট্রো চালাবে ভারতীয় রেল। রবিবার রাত সওয়া ১১টায় এসপ্ল্যানেড থেকে এই বিশেষ পরিষেবা মিলবে। ওই সময় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের দিকে রওনা দেবে দু’টি মেট্রো। সেটি প্রতিটি স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের জন্য টোকেন কিংবা কিউ-আর কোড ভিত্তিক কাগজের টিকিট ইস্যু করতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে খোলা থাকবে কাউন্টার। তবে আপ-ডাউনের স্টেশনগুলিতে সমস্ত টিকিট কাউন্টার থাকবে বন্ধ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ