Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ কর্মীকে দেখতে বসিরহাটে শমীক

বিজেপির প্রবীণ কর্মী শেখর বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তাঁর খোঁজ নিতে বৃহস্পতিবার বসিরহাটে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

অসুস্থ কর্মীকে দেখতে বসিরহাটে শমীক
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বিজেপির প্রবীণ কর্মী শেখর বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তাঁর খোঁজ নিতে বৃহস্পতিবার বসিরহাটে আসেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস। শমিক ভট্টাচার্য আগে বসিরহাটের বিধায়ক ছিলেন। তাঁকে কাছে পেয়ে ওই এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে তাই দেখা যায় উচ্ছ্বাস। শমিকবাবু বলেন, আমি বসিরহাট দক্ষিণের বিধায়ক ছিলাম। বহু কর্মী, সমর্থকের সঙ্গে আমার এখনও সম্পর্ক আছে। যখনই শুনি বসিরহাটের কোনো সমস্যা হয়েছে, তখনই আমি এখানে ছুটে আসি। আর বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, বসিরহাটের পুরসভা থেকে বিডিও অফিসগুলিতে সরকারি প্রকল্পে একাধিক দুর্নীতির তদন্ত করার অনুরোধ করা হয়েছে শমিকবাবুকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ