সোমবার সকালে সোদপুরের ঘোলার মুড়াগাছা এলাকায় একটি কারখানা থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ মণ্ডল(২৯)। শনিবার কারখানায় কাজে এসেছিল সে। তবে তারপর থেকেই খোঁজ ছিল না তাঁর। আজ সকালে কারখানা খোলার পর ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় কারখানার এক কর্মীকে পুলিস আটক করেছে।



