Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কারখানার বয়লার ফেটে মৃত্যু শ্রমিকের

বুধবার সন্ধ্যায় হাওড়ার মালিপাঁচঘড়ায় জামা-প্যান্ট রং করার এক কারখানায় বয়লার ফেটে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জখম হয়েছেন আরও দু’জন।

কারখানার বয়লার ফেটে মৃত্যু শ্রমিকের
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার সন্ধ্যায় হাওড়ার মালিপাঁচঘড়ায় জামা-প্যান্ট রং করার এক কারখানায় বয়লার ফেটে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জখম হয়েছেন আরও দু’জন। মৃত শ্রমিকের নাম, শিমুল বিশ্বাস ওরফে বাবলু (২৮)। তাঁর বাড়ি নদীয়ার রানাঘাটে বলে জানিয়েছে পুলিস। জখম দুই শ্রমিকের চিকিৎসা চলছে টি এল জয়সওয়াল হাসপাতালে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিপাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা লেনের ওই কারখানাটিতে এদিন সন্ধ্যায় অন্যান্য দিনের মতোই চলছিল। মূলত জিন্সের জামা-প্যান্ট রং করা হতো সেখানে। সন্ধ্যা ৬টা নাগাদ বয়লারে তেল ঢালতে যান কয়েকজন শ্রমিক। সেই সময় আচমকা তীব্র বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় কারখানার ভিতরে। বয়লারের সামনেই দাঁড়িয়ে ছিলেন শিমুল। বিস্ফোরণে তাঁর গোটা শরীর ঝলসে যায়। ছিটকে পড়েন বাকি দুই শ্রমিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কেঁপে উঠেছিল আশপাশের বাড়ি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। পুলিসের পাশাপাশি আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। 
তিন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিমুলকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকরা। জখম বাকি দুই শ্রমিকের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিস। কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে দমকল ও হাওড়া সিটি পুলিস।

সম্পর্কিত সংবাদ