Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুন, ধৃত শ্রমিক

চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে ৬৫ বছর বয়সি এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পুনের  একটি গ্রামে এই ঘটনা ঘটে।

নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুন, ধৃত শ্রমিক
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে ৬৫ বছর বয়সি এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পুনের  একটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত প্রৌঢ়। সেখানে যৌন নির্যাতনের পর তাকে খুন করে। দীর্ঘক্ষণ শিশুটির খোঁজ না পেয়ে গ্রামবাসীরা তৎপর হয়। স্থানীয় এক বাড়ির সিসিটিভি ফুটেজে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তকে দেখা যায়। সেই সূত্র ধরেই উদ্ধার হয় নাবালিকার দেহ, গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় পুলিশ চৌকিতে ভিড় করেন। মুম্বই–বেঙ্গালুরু জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা। পুনে (গ্রামীণ) জেলার পুলিশ সুপার সন্দীপ সিং গিল বিক্ষুব্ধ গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন, ১৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত মামলার শুনানি হবে। অভিযুক্তের পূর্ব অপরাধের ইতিহাস রয়েছে। ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনসিপি (এসপি) নেতা অনিল দেশমুখ অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ