Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটা মেট্রো স্টেশনে থমকে থাকা ফুট ওভার ব্রিজের কাজ ১ জুন শুরু

নিউ গড়িয়া–বিমানবন্দর অরেঞ্জ লাইন মেট্রো রুটে বেলেঘাটা মেট্রো স্টেশনে (বর্তমান ভবনের উল্টোদিকে) থমকে থাকা ফুট ওভার ব্রিজের কাজ ১ জুন সকালে শুরু হবে।

বেলেঘাটা মেট্রো স্টেশনে থমকে থাকা ফুট ওভার ব্রিজের কাজ ১ জুন শুরু
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ গড়িয়া–বিমানবন্দর অরেঞ্জ লাইন মেট্রো রুটের জন্য ফের সুখবর! চিংড়িঘাটার কাজ শেষ। এবার মেট্রোর বেলেঘাটা স্টেশন নিয়ে জটিলতার অবসান হতে চলেছে। নিউ গড়িয়া–বিমানবন্দর অরেঞ্জ লাইন মেট্রো রুটে বেলেঘাটা মেট্রো স্টেশনে (বর্তমান ভবনের উল্টোদিকে) থমকে থাকা ফুট ওভার ব্রিজের কাজ ১ জুন সকালে শুরু হবে। এই কাজের জন্য ৩১ মে মাঝরাত থেকে যান নিয়ন্ত্রণ করা হবে বাইপাসে। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। 

Advertisement

উল্লেখ্য, এই অরেঞ্জ লাইনে বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো পরিষেবা মেলে। কিন্তু সিংহভাগ যাত্রীরা বেলেঘাটা স্টেশন ব্যবহার করেন না। প্রথমত, বেলেঘাটা মেট্রো স্টেশনে নামার পর একজন যাত্রী বাইপাস পার হতে পারেন না। কারণ, বাইপাস পারাপারের জন্য নির্মীয়মাণ ফুট ওভার ব্রিজের কাজ দীর্ঘদিন থমকে রয়েছে। ফলে বেলেঘাটা স্টেশনে নামার পর হয় একজন যাত্রীকে জীবন হাতে নিয়ে বাইপাস পার হতে হয়, অথবা তাঁকে পিছনের দিকে অন্তত ৮-১০ মিনিট হেঁটে মাঠপুকুরে পৌঁছে বাইপাস পার হতে হয়। এই কারণে সিংহভাগ নিত্যযাত্রী বেলেঘাটা স্টেশনটি এড়িয়ে চলেন। ফলে এখন পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না এই রুটের মেট্রো। 
কলকাতা ট্রাফিক পুলিশের এক সূত্র জানাচ্ছে, এজন্য ব্যস্ত বাইপাসে, বর্তমান ভবনের উল্টো দিকে, যান নিয়ন্ত্রণ করা হবে। এখন পর্যন্ত ঠিক হয়েছে,  রুবিগামী যানবাহন সম্ভবত মেট্রোপলিটানের কাছে তৈরি বেইলি ব্রিজ ধরে সার্ভিস রোড হয়ে মাঠপুকুর পার করে বাইপাস ঢুকবে। অন্যদিকে, উল্টোডাঙাগামী যানবাহন বাইপাস ধরেই চলবে। তবে এজন্য বাইপাসের যে অংশে পিলার তৈরি হবে, সেখানে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত সাইনেজ, সাংকেতিক লাইট লাগানোর প্রস্তুতি নিতে শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ