Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আব্দারপুরের ওভার ব্রিজের কাজ চলছে ধীরগতিতে, ক্ষুব্ধ যানজটে জেরবার মানুষ

চার বছরেও শেষ হল না সিউড়ির আব্দারপুরে জাতীয় সড়কে ওভার ব্রিজের কাজ। বাকি রয়েছে গার্ডার বসানোও।

আব্দারপুরের ওভার ব্রিজের কাজ চলছে  ধীরগতিতে, ক্ষুব্ধ যানজটে জেরবার মানুষ
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: চার বছরেও শেষ হল না সিউড়ির আব্দারপুরে জাতীয় সড়কে ওভার ব্রিজের কাজ। বাকি রয়েছে গার্ডার বসানোও। বর্ষায় খানাখন্দে ভরা ১৪ নম্বর জাতীয় সড়কে যানজট নিত্যসঙ্গী গাড়ি চালকদের। বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে সিউড়ির হাটজনবাজারে রেল ওভার ব্রিজ উদ্বোধন করে শহরবাসীর মনজয় করেছিল করেছিল শাসকদল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর আব্দারপুরের গুরুত্বপূর্ণ এই ওভার ব্রিজ নিয়ে উচ্চবাচ্য নেই তাদের। কবে ওভার ব্রিজ সম্পূর্ণ হয়, সেটাই দেখার। গাড়ি চালকদের অভিযোগ, খুবই ধীরগতিতে কাজ চলছে। ভোটের আগে গার্ডারগুলি আনা হয়েছিল, এখনও তা বসানো হয়নি। আব্দারপুর রেলগেটের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে যানজট আমাদের জীবন জেরবার করে দিচ্ছে। তৃণমূল আমলে বিজেপি অভিযোগ করত, রাজ্যে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না। কিন্তু এখন রাজ্যে ক্ষমতায় আসার পরেও সেই একই গতিতেই কাজ হচ্ছে। বরং মনে হচ্ছে কাজের গতি আরও কমেছে। সরকারের কাছে করজোড়ে অনুরোধ এই ওভার ব্রিজের কাজটি দ্রুত শেষ করা হোক। সিউড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক উত্তরবঙ্গর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। স্বাভাবিকভাবেই প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এছাড়াও বীরভূমের পাথর শিল্পাঞ্চল থেকে পাথর বোঝাই গাড়ির অধিকাংশই যাতায়াত করে এই ১৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে। স্বাভাবিকভাবেই জাতীয় সড়কের ওপর রেলগেট পড়ে গেলে কিছুক্ষণের মধ্যেই যানজট শুরু হয়ে যায়। নিমেষে তা কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই ভোগান্তি কমাতে প্রায় ২০২২ সাল নাগাদ সিউড়ির আব্দারপুর রেল ক্রসিংয়ে ওভার ব্রিজ তৈরি শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু সে কাজ চার বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ মানুষ। 

Advertisement

নিত্যযাত্রী সৌমেন দাস, ট্রাক চালক শেখ ওসমান বলেন, হাটজনবাজার রেল ওভার ব্রিজের কাজও তো অনেকদিন ধরে চলেছিল। তবে সেটাও চালু হতে প্রায় কয়েক বছর লেগে গিয়েছিল। এই ব্রিজটাও শুরু হয়েছে প্রায় চার বছর হয়ে গেল। এখনও শেষ হয়নি। দ্রুত এই কাজ শেষ হওয়া উচিত। প্রশাসনের এক আধিকারিক বলেন, কাজ চলছে। বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে। 
 থমকে সিউড়ির ওভারব্রিজের কাজ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ