Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

টলিপাড়ায় ফিরেছে কাজের পরিবেশ, মামলা খারিজ

দীর্ঘদিনের অচলাবস্থার পর টলিপাড়ায় ফিরেছে স্বাভাবিক কাজের পরিবেশ। শুটিং নির্বিঘ্নে চলছে। গত দেড় মাসে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।

টলিপাড়ায় ফিরেছে কাজের পরিবেশ, মামলা খারিজ
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিনের অচলাবস্থার পর টলিপাড়ায় ফিরেছে স্বাভাবিক কাজের পরিবেশ। শুটিং নির্বিঘ্নে চলছে। গত দেড় মাসে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। এই পরিস্থিতিতে টলিউডের পরিচালকদের একাংশের দায়ের করা মামলার নিষ্পত্তি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বুধবার রাজ্য আদালতে জানিয়েছে, অ্যাডিশনাল সেক্রেটারি ও এক্স অফিসিয়াল ডিরেক্টর অফ ফিল্মস, ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স-এর রিপোর্ট অনুযায়ী নির্বিঘ্নেই চলছে শুটিং। কোনো অভিযোগ নেই। তাই বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি ঘোষণা করে রায়ে উল্লেখ করেন, কাজ কীভাবে চলছে, দপ্তরকে তা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখতে হবে। যাঁরা কাজ করছেন, তাঁরা যাতে কোনোরকম বাধাবিঘ্ন ছাড়াই কাজ করতে পারেন, তাও নিশ্চিত করতে বলেছেন বিচারপতি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ