Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নারী দিবসে ১ লক্ষ বাড়িতে যাবে মহিলা তৃণমূল, ২ মার্চ নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচিতে অভিষেক

নারী দিবসে ১ লক্ষ বাড়িতে যাবে মহিলা তৃণমূল, ২ মার্চ নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচিতে অভিষেক
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন জনসংযোগে নয়া কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। ভোটমুখী বাংলায় ওইদিন এক লক্ষ বাড়িতে যাওয়ার সংকল্প করেছে মহিলা ব্রিগেড। তার আগে ২ মার্চ নজরুল মঞ্চ থেকে নতুন একটি কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। ‘তফসিলি সংলাপ’ নামে ওই কর্মসূচি শুরু হবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং সাংসদ, বিধায়কসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেদিন। বক্তব্য রাখবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তফসিলি জাতি, উপজাতির মানুষের জন্য রাজ্য সরকার কী কী প্রকল্প নিয়েছে, কত মানুষ উপকৃত হয়েছেন, তা তুলে ধরা হবে। ট্যাবলো ঘুরবে জেলায় জেলায়। লিফলেট বিলি, মাইকে প্রচার চলবে। এই বার্তাও তুলে ধরা হবে যে এসসি, এসটি-সহ সমস্ত অনগ্রসর শ্রেণিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য। তাঁরা বাংলায় সুরক্ষিত আছেন এবং স্বনির্ভর হচ্ছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাঁদের উপর অত্যাচার হচ্ছে। 

Advertisement

ভোটমুখী বাংলায় একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেথে দুদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।  ৭ মার্চ তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা সদরগুলিতে মিছিল হবে। এছাড়া কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ভরসা। পাশাপাশি ৮ মার্চ প্রতি ঘরে রাজ্যের উন্নয়ন বার্তা পৌঁছে যাবে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’। রাজ্যের ৩৩৫৪টি গ্রামীণ অঞ্চলে ২০টি করে বাড়ি এবং ২৯৯৭টি পুর ওয়ার্ডের ১০টি করে বাড়িতে যাওয়া হবে। সব মিলিয়ে এক লক্ষ বাড়িতে একদিনে যাবেন তৃণমূলের মহিলা সদস্যরা। 
অন্যদিকে, দোল এবং হোলি উৎসবকে মাথায় রেখে ৩ ও ৪ মার্চ কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। ৩ মার্চ বুথে বুথে পালিত হবে ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ নামে দোল উৎসব। ৪ মার্চ হোলির দিনে সব জেলায় রক্তদান কর্মসূচি আছে।  উল্টোডাঙার মুচিবাজারে শুরু ভোট  প্রচার। নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ