Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের টি-২০ বিশ্বকাপ, আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

আজ টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ভারত মহিলা দলের লক্ষ্য ট্রফি জয়, খেলা শুরু সন্ধ্যা ৭টায়। বিস্তারিত পড়ুন।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ, আজ মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহ্যাম: গত বছর ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলা দল। এবার পাখির চোখ টি-২০ বিশ্বকাপ ট্রফি। সেই লক্ষ্য সামনে রেখে রবিবার অভিযান শুরু করছেন হরমনপ্রীত কাউররা। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পরিসংখ্যান বলছে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারত নিরঙ্কুশ দাপট দেখিয়ে এসেছে। মুখোমুখি সাক্ষাতে ১৩-৩ এগিয়ে টিম ইন্ডিয়া। ২০২৪ টি-২০ বিশ্বকাপে এই ফরম্যাটে শেষবার মুখোমুখি হয় দু’দল। তাতে ৬ উইকেটে জিতেছিল ভারত।

Advertisement

টিম ইন্ডিয়ার সাম্প্রতিক ফর্ম অবশ্য স্বস্তি আনছে না। শেষ আট ম্যাচের ৬টিতেইে হেরেছে দল। তাতে একবারও পঞ্চাশের গণ্ডি টপকাতে পারেননি স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মারও শেষ ৫ ইনিংসে অর্ধশতরান নেই। ক্যাপ্টেন হরমনপ্রীত অবশ্য ফর্মে রয়েছেন। জেমাইমা, রিচা, দীপ্তিদেরও দায়িত্ব নিতে হবে বড়ো ইনিংসের জন্য।
খেলা শুরু সন্ধ্যা ৭টায়।
সম্প্রচার স্টার স্পোর্ট, জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ