Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ব্রিজভূষণের বিরুদ্ধে ফের কোর্টে মামলা দায়ের মহিলা কুস্তিগিরদের

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে বেকসুর খালাস পেয়েছেন ব্রিজভূষণ শরণ সিং! তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার চার মহিলা কুস্তিগির রাজধানীর দায়রা আদালতে ফের আবেদন করেছেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে ফের কোর্টে মামলা দায়ের মহিলা কুস্তিগিরদের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোন্ডা: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে বেকসুর খালাস পেয়েছেন ব্রিজভূষণ শরণ সিং! তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার চার মহিলা কুস্তিগির রাজধানীর দায়রা আদালতে ফের আবেদন করেছেন। তাঁদের অভিযোগ, ভ্রান্ত ও পক্ষপাতমূলক মূল্যায়নের ভিত্তিতে ব্রিজভূষণকে বেকসুর খালাস করা হয়েছে। শনিবার রাউজ অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানি। উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন কুস্তি ফেডারেশনের সভাপতি তথা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ৬ মহিলা কুস্তিগির। ন্যায় বিচারের দাবিতে দিল্লির রাজপথে ধরণায়ও বসেছিলেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। তার জেরে সহ্য করতে হয় পুলিশি হয়রানি। উপেক্ষা ও অবহেলার এখানেই শেষ নয়। আদালতে ছাড়া পেয়ে যান অভিযুক্ত ব্রিজভূষণ। গত ৩ আগস্ট ঘোষিত রায়ে ভারপ্রাপ্ত বিচারক জানান, যে সাক্ষ্য ও প্রমাণ সামনে এসেছে, তার ভিত্তিতে কাউকে দোষী প্রমাণ করা যায় না। তবে মহিলা কুস্তিগিররা হাল ছাড়তে নারাজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ