Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেফালির ৬৪, এশিয়া কাপে বড়ো জয় ভারতের

দাপটে এশিয়া কাপে অভিযান শুরু হরমনপ্রীত কাউর ব্রিগেডের। রবিবার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল ভারতের প্রমীলা ব্রিগেড।

শেফালির ৬৪, এশিয়া কাপে বড়ো জয় ভারতের
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: দাপটে এশিয়া কাপে অভিযান শুরু হরমনপ্রীত কাউর ব্রিগেডের। রবিবার প্রথম ম্যাচে থাইল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল ভারতের প্রমীলা ব্রিগেড। প্রথমে টিম ইন্ডিয়া ৯ উইকেটে তোলে ১৫৯। জবাবে থাইল্যান্ড ১৬.১ ওভারে মাত্র ৬৫ রানেই শেষ। ৯৪ রানের বড়োসড়ো ব্যবধানে জিতে নেট রান-রেটও বাড়িয়ে রাখল ভারত। নীল জার্সিধারীদের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ হংকং।

Advertisement

এদিন টস হেরে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা (১৯) ফেরার পর ‘ম্যাচের সেরা’ শেফালি ভার্মাই টানলেন দলকে। ৩৬ বলে তাঁর সংগ্রহ ৬৪। জেমাইমা রডরিগেজের অনুপস্থিতিতে তিন নম্বরে নামা প্রতীকা রাওয়াল টি-২০ ফরম্যাটে অভিষেক ম্যাচে করেন ২২। তবে ক্যাপ্টেন হরমনপ্রীত (৫), ভারতী ফুলমালি (১৩), রিচা ঘোষ (০), দীপ্তি শর্মারা (৫) দ্রুত ফেরেন। রান তাড়া করতে নেমে থাইল্যান্ড নিয়মিত উইকেট হারায়। দীপ্তি কোনো রান না দিয়ে নেন ৩ উইকেট। নন্দানি শর্মাও নেন ৩ উইকেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ