Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মহিলা যাত্রীদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ

মহিলা যাত্রীদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ
  • ৮ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

মহিলা যাত্রীদের সুরক্ষায় অভিনব পদক্ষেপ রেলের। এবার থেকে মহিলা রেল পুলিসদের সঙ্গে থাকবে চিলি স্প্রে ক্যান। মূলত স্টেশনে বা ট্রেনে মহিলা যাত্রীদের সঙ্গে কেউ অভব্য আচরণ করলে তাদের উপর সেই স্প্রে করে পরিস্থিতি সামাল দিতে পারবেন মহিলা রেল পুলিসের কর্মীরা। এই স্প্রের ফলে কারোর বড় ক্ষতি হবে না। শুধুই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই পদক্ষেপ বলে রেল সূত্রে জানা গিয়েছে। আজ, শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস থেকেই এই নিয়ম চালু করেছে ভারতীয় রেল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ