Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অ্যাম্বুলেন্স না পেয়ে মহিলার মৃত্যুর অভিযোগ

অ্যাম্বুলেন্স না পেয়ে মহিলার মৃত্যুর অভিযোগ
  • ৭ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

অ্যাম্বুলেন্স না পেয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের শ্যামপুরের শিবগঞ্জ এলাকায় বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন সুলতানা বেওর( ৫৫)। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে নিয়ে আসা হয় কমলপুর গ্রামীণ হাসপাতালে। মৃতার পরিবার সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার কথা বলা হয়। মৃতার পরিবারের দাবি, রুগীকে নিয়ে যাওয়ার মত কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাদের অভিযোগ হাসপাতালের বাইরে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকলেও কেউ যেতে চায়নি। উপায় না পেয়ে একটি প্রাইভেট চারচাকায় তাঁকে তুলে হাসপাতালের উদ্দেশে রওনা দিলে, গাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ অ্যাম্বুলেন্স না পেয়েই এই ঘটনা ঘটেছে।

Advertisement
Advertisement