Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

লিভ-ইন সম্পর্কেও ৪৯৮এ ধারায় অভিযোগ করতে পারবেন মহিলারা, সুপ্রিম কোর্ট

শুধুমাত্র বিবাহিত মহিলারাই নন। লিভ-ইন সম্পর্কে থাকা মহিলারাও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় পুরুষ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন।

লিভ-ইন সম্পর্কেও ৪৯৮এ ধারায় অভিযোগ করতে পারবেন মহিলারা, সুপ্রিম কোর্ট
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুধুমাত্র বিবাহিত মহিলারাই নন। লিভ-ইন সম্পর্কে থাকা মহিলারাও ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় পুরুষ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত আরও জানায়, মহিলাদের উপর হিংসা রুখতে শুধুমাত্র বিবাহিত সম্পর্কের ভিত্তিতেই আইন কার্যকর হবে এমনটা নয়। সমাজ ব্যবস্থার বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল রেখে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লিভ-ইন সম্পর্কে থাকলেও মহিলাদের উপর যাতে কেনির্যাতন না হয়, তাই এই নির্দেশিকা। ৪৯৮এ ধারায় মামলা হলে অভিযুক্তের তিনবছর কারাবাস এবং ক্ষতিপূরণও হতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ