Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দিনের পর দিন মহিলাদের কটূক্তি ও ধর্ষণের হুমকি, হাবড়ায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে

মহিলাদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা।

দিনের পর দিন মহিলাদের কটূক্তি ও ধর্ষণের হুমকি, হাবড়ায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মহিলাদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত উজ্জ্বল সাহাকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নন্দবাসী এলাকার বাসিন্দা উজ্জ্বল। অভিযোগ, প্রায় প্রতি রাতেই এলাকায় ঘোরাফেরা করে মহিলাদের লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি। কুরুচিকর অঙ্গভঙ্গি করার পাশাপাশি মহিলাদের ধর্ষণের হুমকিও দিতেন।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ধরেই এই যুবকের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ রয়েছে। আগেও পুলিশের কাছে এনিয়ে অভিযোগ জানানো হয়েছিল। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তারও করে। কিন্তু ছাড়া পাওয়ার পর ফের একই ধরনের আচরণ শুরু করেন তিনি। শুক্রবার রাতে ফের একই ঘটনা ঘটলে এলাকার বাসিন্দারা একজোট হয়ে উজ্জ্বলকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাঁকে মারধরও করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জনরোষের হাত থেকে আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। পরে স্থানীয় মহিলাদের অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ