Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

বাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল, এক বছর ধরে পড়েছিল দেহ

এক বছর ধরে বাড়িতেই পড়ে ছিল দেহ। কিন্তু টের পেল না কেউ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বাগলাগুন্তের হাভানুর লেআউট এলাকায়

বাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল, এক বছর ধরে পড়েছিল দেহ
  • ৮ আগস্ট, ২০২৬ ১০:০২
Prefer us on Google

বেঙ্গালুরু, ৮ আগস্ট: এক বছর ধরে বাড়িতেই পড়ে ছিল দেহ। কিন্তু টের পেলেন না কেউ! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বাগলাগুন্তের হাভানুর লেআউট এলাকায়। এক বাড়ি থেকে উদ্ধার হল বছর ৫২ বয়সি এক মহিলার কঙ্কাল। মৃতের নাম দাক্ষায়িণী। 

Advertisement

জানা গিয়েছে, ওই বাড়িতে একাই থাকতেন মৃত মহিলা। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। যার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। থাকতেন ছেলের সঙ্গে। এর কিছুদিনের মধ্যে ফের বিপর্যয় নেমে আসে দাক্ষায়িণীদেবীর জীবনে। ছেলের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা হলেও শেষরক্ষা হয়নি। ছেলের মৃত্যুর পরে পুরোপুরি ভেঙে পড়েন ওই মহিলা। নিজেকে কার্যত গৃহবন্দি করে ফেলেন। ওই বাড়ি থেকে উদ্ধার হল তাঁর কঙ্কাল।

জানা গিয়েছে, ওই বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। যে কারণে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ তল্লাশি চালিয়ে কঙ্কালটিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান প্রায় এক বছর আগে ওই মহিলার মৃত্যু হয়েছে।

ওই মহিলার এক মেয়েও আছে। তিনি বিবাহিত। এতোদিন মেয়ে-জামাইও ওই বাড়িতে আসেননি। ফলে বাড়ির ভিতরেই দেহ পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি। কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে মহিলার মৃত্যু হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ