Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফলতায় জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, ধৃত স্বামী

বুধবার সকালে ফলতায় জ্বলন্ত খড়ের গাদা থেকে অগ্নিদগ্ধ এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে মৃতার স্বামীকে গ্রেপ্তার করল পুলিস।

ফলতায় জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, ধৃত স্বামী
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সকালে ফলতায় জ্বলন্ত খড়ের গাদা থেকে অগ্নিদগ্ধ এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে মৃতার স্বামীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম গোলাম আলি শেখ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে জানান, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় মুসলিনা বিবি নামে ওই মহিলাকে। এরপর পেট্রল দিয়ে পুড়িয়ে খড়ের গাদায় আগুন দেওয়া হয়। 

Advertisement

জানা গিয়েছে, ২০২১ সালে তাদের বিয়ে হয়েছিল। বছর দেড়েক পর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। এরপর বিষ্ণুপুর থানা এলাকায় বাপের বাড়িতেই  মেয়েকে নিয়ে থাকছিলেন মুসলিনা। তারপরও স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই দেখা করত গোলাম। পরবর্তী সময়ে মেয়ে কার কাছে থাকবে, তা নিয়ে শুরু হয় অশান্তি। এই টানাপোড়েনের মধ্যেই স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নেয় স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় মুসলিনাকে ফলতার বুদা গ্রামে নিয়ে আসে গোলাম। সেখানে তাঁকে একটি নয়ানজুলিতে ডুবিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। দেহ সেখানকার একটি নির্জন এলাকায় খড়ের গাদায় লুকিয়ে রাখে গোলাম। এরপর অভিযুক্ত বিষ্ণুপুরের একটি পাম্প থেকে পেট্রল নিয়ে আবার সেখানে ফিরে আসে। পেট্রল ঢেলে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পুলিস জানিয়েছে, মুসলিনার চেনা-পরিচিত কেউ তাঁকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল বলে অনুমান করা হচ্ছিল। সেই সূত্রে তদন্ত করতে গিয়ে প্রথমেই তাঁর স্বামীকে সন্দেহের আওতায় আনা হয়। পরে নানা সূত্র ও প্রমাণ সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ