গলার নলিকাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার। তাঁর পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে এক পুরুষকেও। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার শঙ্করপুর এলাকার কেশবপুরে। স্থানীয়রা বাঁশবাগানে দেহটি পড়ে থাকতে দেখে বারুইপুর থানায় খবর দেয়। পুলিস এসে দেহ উদ্ধার করে। গুরুতর জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেরই নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।



