Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

আগ্রায় সুটকেসে মহিলার দেহাংশ, অভিযুক্তদের খোঁজে চেন্নাই গেল পুলিশ

চেন্নাইয়ে মহিলা খুনের তদন্তে নয়া মোড়। রেল ও চেন্নাই পুলিশের পাখির চোখ শহরের একটি ভাড়াবাড়ি। গত ৬ আগস্ট উত্তরপ্রদেশের আগ্রা স্টেশনে তামিলনাড়ু এক্সপ্রেস থেকে উদ্ধার হয় একটি লাল সুটকেস।

আগ্রায় সুটকেসে মহিলার দেহাংশ, অভিযুক্তদের খোঁজে চেন্নাই গেল পুলিশ
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আগ্রা: চেন্নাইয়ে মহিলা খুনের তদন্তে নয়া মোড়। রেল ও চেন্নাই পুলিশের পাখির চোখ শহরের একটি ভাড়াবাড়ি। গত ৬ আগস্ট উত্তরপ্রদেশের আগ্রা স্টেশনে তামিলনাড়ু এক্সপ্রেস থেকে উদ্ধার হয় একটি লাল সুটকেস। তার মধ্যে মিলেছিল এক মহিলার পচা-গলা দেহ। তাঁকে খুনের পর দেহ টুকরো টুকরো করে সুটকেসের মধ্যে ভরে রাখা হয়েছিল বলে অনুমান পুলিশের। এই ঘটনার তদন্তে নেমে চেন্নাইয়ের গুডুভাঞ্চেরিতে একটি বাড়িতে হানা দিলেন তদন্তকারীরা। এই ঘটনায় এক যুবক ও যুবতীর খোঁজে তল্লাশি চলছে।  

Advertisement

পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজে ওই দু’জনকে লাল সুটকেস নিয়ে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢুকতে দেখা যায়। পরে তারা সেটি দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেসে রেখে চলে যায় বলে তদন্তকারীরা জানিয়েছেন। পরে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে সেটি উদ্ধার করে রেলপুলিশ। তদন্তে  নেমে ফুটেজ ও একটি পলিথিন ব্যাগে চেন্নাই লেখা দেখে ভাড়াবাড়ির হদিশ মেলে। তদন্তে আরও ভয়াবহ তথ্য সামনে এসেছে। ওই বাড়িতেই মহিলাকে খুন করা হয়েছিল। এরপর দেহের কিছু অংশ বিরিয়ানি রান্নার পাত্রে রাখা হয়েছিল। তদন্তের স্বার্থে ওই পাত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত মহিলার নাম হায়াতুন নিশা (৩৮)। তাঁর বাড়ি ওড়িশার জগৎসিংপুরে। তিনি কাজের সূত্রে চেন্নাইয়ে থাকতেন। তাঁর দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ